Gawa Ghee Granular | দানাদার গাওয়া ঘি - ১ কেজি

6%

ছাড়

Gawa Ghee Granular | দানাদার গাওয়া ঘি - ১ কেজি

৳1800 ৳1700

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P0191

Brand : N/A

- +

বিস্তারিত

পণ্য বিবরণ (Product Description):
রিফ্রেশ ফুডের দানাদার গাওয়া ঘি তৈরি হয় বিখ্যাত সিরাজগঞ্জের খাঁটি গরুর দুধ থেকে সংগৃহীত প্রাকৃতিক ক্রিম দিয়ে। কোনো প্রকার প্রিজারভেটিভস বা কেমিক্যাল ছাড়াই গাছের লাকড়ির জ্বাল দিয়ে তৈরি করা হয় গাওয়া ঘি—যেটা ধরে রাখে গ্রামীণ শৈশবের সেই পরিচিত ঘ্রাণ, স্বাদ ও দানাদার টেক্সচার। আমাদের ঘি খাঁটি গরুর দুধ থেকে তৈরি, যা আপনার প্রতিদিনের রান্না ও খাবারে যোগ করবে বিশেষ স্বাদ ও পুষ্টিগুণ। গ্রামীণ উপায়ে সম্পূর্ণ প্রাকৃতিক এবং কোনো প্রকার কৃত্রিম উপাদান ছাড়াই তৈরি।

খাঁটি ঘি চেনার জন্য নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করুনঃ
১. রঙ: খাঁটি ঘি সাধারণত সোনালি হলুদ রঙের হয়—খুব বেশি ফ্যাকাশে, খুব গাঢ় না রং না। কৃত্রিম ঘি অনেক সময় অতিরিক্ত সাদা বা অস্বাভাবিক উজ্জ্বল হয়ে থাকে।
২. ঘ্রাণ: খাঁটি গাওয়া ঘি এ থাকে খাঁটি দুধের ক্রিম জ্বাল দিয়ে তৈরি মোলায়েম ও মিষ্টি ঘ্রাণ। গরম করলে এই ঘ্রাণ বাড়ে, কমে না।
৩. স্বাদ: স্বাদ হয় মসৃণ, সুগন্ধি ও একদম যেন ঘরে তৈরি ঘি’র মতো। কোনো তিতা বা কেমিক্যালের স্বাদ থাকে না।
৪. টেক্সচার: ঠান্ডা তাপমাত্রায় রাখলে প্রাকৃতিক দানাদার টেক্সচার দেখা যায়, আর গরম তাপমাত্রায় রাখলে একাই গলে যায়—এটাই খাঁটি গাওয়া ঘি’র সবচেয়ে বড় পরিচয়।
৫. গরম করলে: খাঁটি ঘি স্বচ্ছভাবে গলে যায়, ধোঁয়া বা পোড়া গন্ধ হয় না।

আমাদের ঘি তৈরি প্রক্রিয়াঃ গরুর খাঁটি দুধের প্রাকৃতিক ক্রিম আলাদা করে ধীরে ধীরে জ্বাল দেওয়া হয়। এই প্রক্রিয়ায় ঘিতে প্রাকৃতিকভাবে বাটারফ্যাট ও আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। তাই এটি কিছুটা তেলতেলে মনে হতে পারে—এটি কোনো ত্রুটি নয়, বরং খাঁটি ঘি’র স্বাভাবিক বৈশিষ্ট্য।

সংরক্ষণ প্রক্রিয়াঃ আমাদের ঘি সম্পূর্ণ খাঁটি, পানি ও প্রিজারভেটিভমুক্ত। তাই ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ফ্রিজে রাখলে ঘি এর প্রাকৃতিক দানাদার গঠন নষ্ট হয়, ঘি শক্ত হয়ে যায় এবং ঘ্রাণও হালকা হয়ে যেতে পারে। তাই ঠান্ডা রাখলেই হবে। সবসময় পরিষ্কার ও শুকনো চামচ ব্যবহার করুন, বয়োমের মুখ আটকিয়ে রাখুন। আলো, বাতাস বা ভেজা চামচের সংস্পর্শে এলে ঘ্রাণ দ্রুত কমতে পারে। তবে এতে ঘি এর মান বা পুষ্টিগুণ কমে না। সঠিকভাবে সংরক্ষণ করা হলে ঘি সাধারণত ৩–৬ মাস পর্যন্ত ভালো থাকে। তাপ, আর্দ্রতা ও সরাসরি আলো থেকে দূরে রাখলে এর মান ও স্বাদ দীর্ঘদিন বজায় থাকে।

ঘি এর উপকারিতা:

১. ঘি হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

২. ঘি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়।

৩. ঘি শরীরকে তাৎক্ষণিক শক্তি প্রদান করে এবং দীর্ঘস্থায়ী এনার্জি ধরে রাখতে সহায়তা করে।

৪. ঘি-তে থাকা ভিটামিন এ, ডি, ই, এবং কে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৫. পরিমিত পরিমাণে ঘি সেবন হার্টের জন্য উপকারী।

৬. ঘি-তে থাকা স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ।

৭. ঘি শরীরের জয়েন্টের প্রদাহ কমায় এবং ব্যথা উপশমে সহায়তা করে।

৮. ঘি-তে থাকা স্বাস্থ্যকর ফ্যাট মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে।

৯. ঘি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহায়তা করে।

১০. ঘি যে কোনো খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়িয়ে তোলে।

কেন রিফ্রেশ ফুডের ঘি অনন্য?

১. খাঁটি গরুর দুধ থেকে তৈরি।

২. আসল স্বাদ, ঘ্রাণ ও পুষ্টি ধরে রাখে ।

৩. খাবারে যোগ করে বাড়তি স্বাদ ও ঘ্রাণ।

৪. কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভস নেই।

৫. রান্না, ভাজা ও মিষ্টিতে ব্যবহার উপযোগী।

Order Policy

নিন্ম লিখিত ক্ষেত্রে পন্য পরিবর্তন বা মূল্য ফেরত প্রযোজ্য নয়ঃ
  • ছবি এবং বর্ণনার সাথে পন্যের মিল থাকলে পণ্য ফেরত নেয়া হবে না ।
  • আপনার যত প্রশ্ন আছে তা বর্ননার সাথে মিলিয়ে অথবা আমাদের কাছ থেকে জেনে পন্য অর্ডার করুন।
  • ১০০% নিশ্চিত হয়ে অর্ডার করুন, অর্ডার সংক্রান্ত যেকোনো প্রয়োজনে কল করুন। +880 1312-770765 (10AM-10PM)

Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.